31 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেল বিএনপি

কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেল বিএনপি


বিএনএ, ঢাকা: রাজধানীর নয়াপল্টনে শনিবার (২৭ জানুয়ারি) কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।

তিনি জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে আগামীকাল কালো পতাকা মিছিল জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। আর ঢাকা বাদে যেসমস্ত জেলাগুলোর সঙ্গে মহানগর আছে, সেগুলোতে একসঙ্গে কর্মসূচি পালন করা হবে শনিবারে।

প্রসঙ্গত, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী অনুমতির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ডিএমপি থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী