28.4 C
আবহাওয়া
১১:১৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গজব না হলে দেশে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

গজব না হলে দেশে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

দেশে সর্বোচ্চ চাল মজুত আছে

বিএনএ: দেশে চালের সর্বকালের সর্বোচ্চ মজুত আছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না। হওয়ার কোনো চান্স নেই। যদি আল্লাহ নিজে হাতে গজব না ফেলেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমনটা ভালো হয়েছে। আমন যেখানে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৬ মণ হতো, সেখানে এবার ২০ থেকে ২৫ মণ হয়েছে। তাছাড়া সামনে আবার বোরোর আবাদ। বোরোর ফলনও ভালো হবে। অতএব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে গ্লোবালি যে মার্কেট বৃদ্ধি আছে সেটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেকেও চলতে হবে।

চালের এত মজুত তবুও দাম কমছে না কেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, চালের দাম যাদের জন্য অসহনীয় তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ আছে। অতএব শঙ্কিত হওয়ার কারণ নেই। সবাই ভালো আছে। তবে খাদ্যের অপচয় যেন রোধ হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ অনেক বিয়ে বাড়িতে ১৫ থেকে ২০ পারসেন্ট খাবার নষ্ট হয়। এগুরো রোধ করতে হবে।

দেশে যে পরিমাণ সরিষার আবাদ হয়েছে, এতে করে এবার শতকরা ৩০ ভাগ ভোজ্য তেল সরিষা থেকে সংগ্রহ করা সম্ভব হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব চাল দিচ্ছি। ২৪ টাকা কেজিতে আটা দিচ্ছি। আমনের আগে খরা হবে বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সংগ্রহ ভালো হয়েছে। আমাদের এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত। প্রায় ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন চাল সরকারি মজুতে। যা আগে কোনোদিন ছিল না।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু