26 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ববিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৪

ববিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৪

গ্রেপ্তার

বিএনএ, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা দাবীদার মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢু‌কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় চার ছাত্রলীগ নেতা‌কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সিফাত বাদী হয়ে ৭ জনের নামে এবং আরও ৮ জনকে অজ্ঞাত আসামি করে বুধবার মামলা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার ও শেখ রেফাত মাহমুদ‌কে আটক করে বন্দর থানা পু‌লিশ। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে।’

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের ৪০১৮ নম্বার রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।

আর হামলাকা‌রী হি‌সে‌বে যা‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে তারাও বিশ্ব‌বিদ্যাল‌য় ছাত্রলীগের সংগঠক। হামলার শিকার ও হামলায় অ‌ভিযুক্ত সক‌লেই ব‌রিশাল সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর অনুসারী।

বিএনএনিউজ/ রবিউল ইসলাম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের