27 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

আজ থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

মেট্রোরেল

বিএনএ ডেস্ক: দেশে প্রথমবারের মতো উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হয়েছে গত মাসে। শুরু থেকে আগারগাঁও ও উত্তরা এই দুই স্টেশনের মধ্যে সরাসরি চলাচল করতো মেট্রোরেল।

বুধবার (২৫ জানুয়ারি) থেকে আগারগাঁও ও উত্তরার মাঝে মিরপুরের পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল। এছাড়া, মেট্রোরেলে চলাচলের সময়েরও পরিবর্তন আসছে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে।

নতুন স্টেশন হিসেবে পল্লবীতে মেট্রোরেলের টিকিট বিক্রি থেকে যাত্রীসেবার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এই স্টেশনে যাত্রা বিরতির মধ্য দিয়ে মিরপুর এলাকার বাসিন্দারা মেট্রোরেলের মাধ্যমে অনায়াসে উত্তরা বা আগারগাঁও যেতে পারবেন।

বাণিজ্যিকভাবে চালু হওয়ার দিন থেকে মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করছে। মোট চার ঘণ্টা ঠিক থাকলেও এখন থেকে এই সময় ৩০ মিনিট পেছানো হয়েছে। অর্থাৎ বুধবার থেকে সকাল ৮টার বদলে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। তবে যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে সকাল ৮টা থেকে মেট্রোরেল স্টেশনের গেট খোলা হবে।

এই বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, বুধবার থেকে তিনটি স্টেশনের মধ্যে মেট্রোরেল আগের মতোই দশ মিনিট পরপর চলাচল করবে। চাকরিজীবীদের কথা বিবেচনায় সময়সূচির কিছুটা পরিবর্তন করা হয়েছে। সহজে টিকিট সংগ্রহের সুবিধার্থে মেট্রো স্টেশনের গেট সকাল ৮টায় খোলা হবে এবং দুপুর ১২টায় বন্ধ করা হবে। ১২টার সময় যত মানুষ স্টেশনের ভেতরে থাকবেন, তাদের সবাইকে পার করতে যতক্ষণ ট্রেন চালানোর দরকার হবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চলবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা