31 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ীর দাবিতে বিক্ষোভ

জাবিতে ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ীর দাবিতে বিক্ষোভ

জাবিতে ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ীর দাবিতে বিক্ষোভ

বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলের ডাইনিং কর্মচারীরা চাকরি স্থায়ীর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২৫শে জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ‘ডাইনিং হল কর্মচারী সমিতি’র ব্যানারে মিছিল বের করে বিক্ষুব্ধ কর্মচারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

এসময় ডাইনিং হল কর্মচারী সমিতির সভাপতি মনির হোসেন খন্দকার বলেন, ‘গত দুই বছর আগে সাড়ে তিন হাজার ছাত্রের স্বাক্ষর নিয়ে প্রশাসনের কাছে আবেদন করি। পরে প্রশাসন বলে এব্যাপারে কমিটি গঠন হয়েছে। এর ভিত্তিতে আমাদের চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বলা হয় আমাদের সবাইকে চাকরি দেওয়া হবে। একজনেও বাদ যাবেনা। কিন্তু এতোবছর হতে চললেও আমাদের চাকরি স্থায়ী হলোনা।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রায় ৯৬ জন ডাইনিং কর্মচারী বিভিন্ন হলে কর্মরত আছি। প্রশাসন জানায় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হলে আমাদের থেকে ৩০ শতাংশ মানুষ নেওয়া হবে এবং প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আমাদের চাকরি দেওয়া হচ্ছেনা। এমনকি আমাদের ডাইনিং সার্ভিসের মেয়াদ ৩২ বছর করেছে। আমাদের দাবি সেটা ৪০ বছর এবং অবসরের বয়স ৫৫ থেকে ৬০ বছর করতে হবে। এছাড়া অবসরকালীন ভাতা বাড়াতে হবে।’

সমাবেশে কর্মচারীদের সাথে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ডাইনিং কর্মচারীদের রক্ত ঘাম করা পরিশ্রমের বিনিময়ে খাবার পায় শিক্ষার্থীরা। তাদের জীবনের নিরাপত্তা অনিশ্চিত করে, অস্থায়ী চাকরির ফাদে রেখে প্রশাসন একটা অন্যায় নীরবে করে যাচ্ছে।

আমরা আশা করি, ডাইনিং কর্মচারীদের যৌক্তিক আন্দোলনের সাথে নিমকহারামি করবেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন।’ এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক কনোজ কান্তিসহ প্রমুখ।

বিএনএনিউজ২৪.কম/শাকিল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী