23 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩৪৮, মৃত্যু ৩

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩৪৮, মৃত্যু ৩


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনেই উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। নতুন আক্রান্ত ৯১৯ জন নগরের ও ৪২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন।

এর মধ্যে নগর এলাকায় ৮২ হাজার ৭৮০ জন এবং উপজেলায় ৩০ হাজার ৬৮০ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৬ জনের মধ্যে ৭২৮ জন নগর এবং ৬১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার