29 C
আবহাওয়া
৭:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে যাত্রী-চালক সেজে ছিনতাই

চট্টগ্রামে যাত্রী-চালক সেজে ছিনতাই

চট্টগ্রামে যাত্রী-চালক সেজে ছিনতাই

বিএনএ,চট্টগ্রাম: তারা পেশাদার ছিনতাইকারী। নগরজুড়ে যাত্রী চালক সেজে সিএনজি নিয়ে ঘুরে বেড়ান তারা। পরে টার্গেট দেখলে সিএনজি নিয়েই দেন ভোঁ-দৌড়। কিন্তু স্থানীয়দের সহযোগিতায় পাকড়াও হয়ে তাদের ঠিকানা এখন জেলহাজতে।

সোমবার (২৫ জানুয়ারি) ডবলমুরিং থানার আবিদারপাড়া এলাকায় যাত্রী-চালক সেজে ছিনতাইকালে মো. আকবর ও মো. হারুন নামে এই দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আকবর ও হারুন পেশাদার ছিনতাইকারী। তারা সিএনজি অটোরিকশা নিয়ে ঘুরে। এরপর টার্গেট দেখলে নেমে যায়।’

তিনি বলেন, ‘আজ দুপুরে আবু হানিফ নামে একটি ফুড প্যাকেজিং কোম্পানির ডেলিভারিম্যানের ৯ হাজার টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে। আবু হানিফ তখন দৌড়ে তার গাড়ির দরজা আটকে রাখে।পরে তার চিৎকার শুনে আশেপাশের লোক এসে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।’

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী