28 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২

কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২


বিএনএ, ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী  নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় পিকআপভ্যানের চালকসহ আহত হয়েছে আরও কয়েকজন ।

নিহতরা হলেন জুড়ীর ভবানীপুর গ্রামের নুরু মিয়ার ছেলে ফল ব্যবসায়ী রিয়াজ মিয়া (১৯) ও একই গ্রামের দিলু মিয়ার ছেলে জাবের (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়,তারা জুড়ী থেকে ফল নিতে কুলাউড়া শহরে আসার পথে দুর্ঘটনার শিকার হন। ঘন কুয়াশার কারণে সড়কে সকাল থেকে যান চলাচলে ভয়াবহ ঝুঁকি তৈরি হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ