31 C
আবহাওয়া
৬:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৬-২৮ ডিসেম্বর গণসংযোগ করবে বিএনপি

২৬-২৮ ডিসেম্বর গণসংযোগ করবে বিএনপি


বিএনএ, ঢাকা:  ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি  আরও তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে।   আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে এ দাবিতে  লিফলেট বিতরণ করবেন দলটির নেতাকর্মীরা।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এর আগে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনসহ সরকারকে সব ক্ষেত্রে অসহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানায় বিএনপি।গত ২০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

ওইদিন থেকে সারাদেশে ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলন বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া আজ রোববার  পাশাপাশি অবরোধ কর্মসূচিও পালন করছে দলটি।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী