18 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারায় হেলমেট না থাকলেই জরিমানা

গুইমারায় হেলমেট না থাকলেই জরিমানা

গুইমারায় হেলমেট না থাকলেই জরিমানা

বিএনএ, খাগড়াছড়ি: সড়কে শৃঙ্খলা আনা, দুর্ঘটনা প্রতিরোধ করা ও ব্যাক্তি নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ছাড়া সড়কে মোটরসাইকেল চালানো যাবে না ঘোষণা দিয়েছে গুইমারা থানা পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় নিরাপদ সড়ক ঘটনের প্রচেষ্টার অভিযান পরিচালনা করেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন।

এ সময় তিনি বলেন, সড়কে মোটরসাইকেল চললে হেলমেট ব্যবহার করতে হবে। পেট্রোল পাম্পগুলোতে হেলমেট ছাড়া তেল দিতে নিষেধাজ্ঞা রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গি প্রতিরোধ ও নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে পুলিশ কাজ করছে। যারা জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তার ক্ষেত্রে বাধা, যারাই আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

অভিযানে আটক হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা