24 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বিএনএ ডেস্ক: ঘন কুয়াশার কারণে সাড়ে ছয় ঘন্টার বেশি সময় বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রাত দুইটার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে তিনটার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গিয়ে ফেরি চলাচলের চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট ব্যবহার করেও কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

তিনি জানান, রবিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি জমে রয়েছে। সিরিয়াল অনুযায়ি এসব যানবাহন পারাপার করা হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে