20 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি-জামাতের ঠিকানা পাকিস্তান : আ জ ম নাছির

বিএনপি-জামাতের ঠিকানা পাকিস্তান : আ জ ম নাছির

আ জ ম নাছির

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনী মাঠে নেই। তারা আছে চোরাগুপ্তা হামলা করে জনজীবনকে বিপর্যস্ত করার জন্য। তাদের ঠিকানা পাকিস্তান। ওই দেশেই হবে তাদের কবরস্থান।

শনিবার (২৩ ডিসেম্বর) ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।

চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের হারাবার কিছু নেই। আছে জয় করার মত সমস্ত পৃথিবী। আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মুক্তিকামী জনতার নেত্রী এবং মানবতা সুরক্ষার জননী। তাই নৌকাকে ভোট দিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার শপথ নিন।

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি-জামায়াত জোট বেঁেধছে দেশকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ বীর বাঙালিকে নিয়ে জোট বেঁধেছে সুরক্ষার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের জাতীস্বত্বার সুরক্ষা হবে এবং একাত্তরের পরাজিত অপশক্তির চিরসমাধি হবে। তাই শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির ভবিস্যত উজ্জ্বল করার সংগ্রামে শরিক হোন।

তিনি আরো বলেন, একটি অশুভ শক্তি নির্বাচন বানচাল করার জন্য জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। এই অপশক্তিটিকে জনবিচ্ছিন্ন করার জন্য এলাকায় পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলুন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা