31 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » পল্লবীতে সাংবাদিক তুহিন’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

পল্লবীতে সাংবাদিক তুহিন’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন


বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবীতে সাপ্তাহিক নতুন বার্তার সম্পাদক ও প্রকাশক ইউসুফ আহমেদ তুহিন এর নামে পল্লবী থানায় মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা মহানগর উত্তর শাখার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় মিরপুর ১০ নম্বর ঝুটপট্টি জল্লাদখানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর উত্তর শাখার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি, মিলন ঢালী।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সিনিয়র রিপোর্টার আজিজুল হাকিম, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের আলো এর সম্পাদক ও প্রকাশক আমিরুজ্জামান আমির, জাগো কন্ঠ এর সম্পাদক ও প্রকাশক মো: আলী মুবিন, জনতার আলো এর সম্পাদক ও প্রকাশক প্রান্ত পারভেজ তালুকদার, দৈনিক সন্ধ্যাবাণী এর সহকারী সম্পাদক এস এম জীবন, নির্যাতিত নিউজ এর বার্তা সম্পাদক মর্তুজা পাপ্পু।এসময় বক্তারা নতুন বার্তার সম্পাদক ও প্রকাশক ইউসুফ আহমেদ তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।সঞ্চালনায় ছিলেন, ঢাকা মহানগর উত্তর  বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম রিপন।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের