23 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ওয়াসার পানি সরবরাহ

চট্টগ্রামে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ওয়াসার পানি সরবরাহ

চট্টগ্রাম ওয়াসা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের নাসিরাবাদ রিজার্ভারে প্রয়োজনীয় মেরামত কাজের জন্য বাটালী হিল রিজার্ভারের পানি সরবরাহ শুক্রবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিরাবাদ রিজার্ভারে প্রয়োজনীয় মেরামত কাজের জন্য বাটালী হিল রিজার্ভারের পানি সরবরাহ শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত (৬ ঘণ্টা) বন্ধ থাকবে। এসময় নগরীর লালখান বাজার, সার্সন রোড, কাজির দেউড়ি, ব্যাটারি গলি, ওআর নিজাম রোড ও তৎসংলগ্ন এলাকা, গরিব উল্লাহ আবাসিক এলাকা, কুসুমবাগ আবাসিক এলাকা, দামপাড়া, বৃহত্তর হালিশহর ও তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও পোর্ট কানেকটিং রোড ও তৎসংলগ্ন এলাকা, শেখ মুজিব রোড ও তৎসংলগ্ন এলাকা, আগ্রাবাদ এক্সেস রোড ও তৎসংলগ্ন এলাকা, ডিটি রোড ও তৎসংলগ্ন এলাকা, আসকারদীঘি, রহমতগঞ্জ, জামালখান, জুবলী রোড ও তৎসংলগ্ন এলাকা, দামপাড়া পুলিশ লাইন্স ও তৎসংলগ্ন এলাকাগুলোতে পানি থাকবে না।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম ওয়াসা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার