24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় একদিনে প্রাণহানি ১৩ হাজার ছাড়াল 

করোনায় একদিনে প্রাণহানি ১৩ হাজার ছাড়াল 

দেশে ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু,আক্রান্ত-৯৩২

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় ফের বিশ্বে  একদিনে প্রাণহানি ১৩ হাজার ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষ। সুস্থ হয়েছে ৪ লাখ ৯১ হাজারের বেশি লোক।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী,গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪২৩ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৭ লাখ ৩৭ ৫০৫ জন। এ ছাড়া  বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৩৪ জন ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ১৫২ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ২১৮ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১ লাখ ২৩ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৭৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা  ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৬৪ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৯ লাখ ৩৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৪৬১ জনের।

 

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে