30 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু


বিএনএ,ডেস্ক :সারাদেশে গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৬ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৯০ হাজার ৯৬৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৬২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা বিভাগে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে পাঁচজন ও সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে একজনের ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ