28 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীর দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম

কর্ণফুলীর দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম

কর্ণফুলীর দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়ায় লরির ধাক্কায় কর্ণফুলীর মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে ১০টার দিকে চকরিয়া হারবাং উত্তর হারবাং ভিলেজার পাড়া উলুমে দ্বীনিয়া মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহতরা হলেন, কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা (৩ নম্বর ওয়ার্ড) বানুর বাপের বাড়ির মো. হেলালের ছেলে মো. সোহেল (১৯) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দার বাড়ির মাঙ্গা মিয়ার ছেলে মো. রিফাত (১৮)। তার মধ্যে সোহেল ২০২৩ সালে কর্ণফুলী মডেল স্কুল থেকে এসএসসি পাশ করেন বলে জানা যায়।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সরজমিনে নিহত সোহেলের বাড়িতে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার নিহত সোহেল বন্ধু ইরফান, মারুফ ও কাইয়ুম তারা চারজন বাসযোগে কক্সবাজার যায়। পরবর্তীতে মোটরসাইকেল যোগে নিহত রিফাত তাদের সঙ্গে যোগ দেয়। পরে পাঁচবন্ধু মিলে কক্সবাজারে ঘুরে বেড়ান।

এরপর বেড়ানো শেষে শনিবার রাতে ইরফান, মারুফ ও কাইয়ুম বাসযোগে বাড়িতে আসার পথে রওনা হন। আর এদিকে রিফাত আর সোহেল মোটরসাইকেল যোগে আসার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম বয়ে যায়।

নিহত সোহেলের বাবা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গেয়েছিল। ২৩ সালে মেট্রিক পরীক্ষা দিয়েছিল। পড়াশোনার পাশাপাশি আমাদের ছোট্ট মুদির দোকানে সহযোগিতা করত। সড়ক দুর্ঘটনায় আমার ছেলের জীবন কেড়ে নিলো।

নিহতদের স্বজনরা বলেন, খুব ভালো ছেলে ছিল সোহেল আর রিফাত। তাদের এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা