27 C
আবহাওয়া
৩:৫৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বিএনএ, গাজীপুর: গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকার একটি বন্ধ সোয়েটার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

রোববার (২৪ নভেম্বর) অবরোধের ফলে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।

শিল্পপুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরীর গাছা থানার ছয়দানা এলাকার অ্যামিটি সোয়েটারের শ্রমিকরা শনিবারও কাজ করে। আজ সকাল ৮টায় শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশে লেখা রয়েছে, ‘এতদ্বারা অমিতি সুয়েটার্স লিমিটেডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে কাজ না থাকার কারণে আগামী ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অফ থাকবে।

লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী লে-অফ কালীন ক্ষতিপূরণ প্রদান করা হইবে। লে-অফ থাকাকালীন শ্রমিকদের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদেশক্রমে, বিভাগীয় প্রধান মানব সম্পদ ও প্রশাসন, অমিতি সুয়েটার্স লিমিটেড।’  শ্রমিকরা কাজে এসে ওই বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন।

পরে তারা সকাল আটটা থেকে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে নয়টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘আজ রোববার সকালে কারখানা শ্রমিকরা  প্রধান ফটকে কারখানা লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে  তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ