23 C
আবহাওয়া
৩:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৮ চলচ্চিত্র নির্মাতা নির্বাচনে সংস্কৃতি মন্ত্রণালয়ের কমিটি গঠন

৮ চলচ্চিত্র নির্মাতা নির্বাচনে সংস্কৃতি মন্ত্রণালয়ের কমিটি গঠন

সংস্কৃতি মন্ত্রণালয়ে

ঢাকা : সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্ত্রণালয়ের ৭টি অগ্রাধিকারমূলক কর্মসূচি ঘোষণা করেছেন। এ ঘোষণার আলোকে ৮টি বিভাগীয় শহরে ওয়ার্কশপ, ফিল্মমেকিং পরিচালনা এবং ৮টি কনটেন্ট নির্মাণের জন্য ৮ জন নির্মাতাকে নির্বাচন করার জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা-সহ বেসরকারি খাত থেকে বিশেষজ্ঞ হিসেবে আছেন সাহিত্যিক ও গণযোগাযোগ শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র পরিচালক তানিম নূর এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আদনান আল রাজিব।

রবিবার(২৪ নভেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি-সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!