27.9 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বিএনএ, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে।বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনীতি করার অধিকার রয়েছে। তারা নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি করবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সদরঘাটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার সমাবেশকেও আমরা মানা করিনি। আমরা শুধু তাদের আশঙ্কার কথাগুলো বলেছি। আপনারা ২৫-৩০ লাখ লোক নিয়ে আসবেন, এইলোকগুলো কোথায় বসাবেন? কোথায় থাকবে তারা? পুরো ঢাকা শহর অচল করে দেবেন আপনারা। আমরা বলেছি তাদের, বড় কোনো জায়গায় যান।

ঢাকার আদালত থেকে যে দুজন জঙ্গি পালিয়ে গেছে, এ নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের একজন হোতাকে আমরা ধরতে পেরেছি। আরও যারা হোতা আছে, তাদেরও ধরা হবে। যে দুজন জঙ্গি পালিয়ে গেছে, তাদেরও আমরা শিগগির ধরে ফেলতে পারবো বলে আশা করি।

সন্ধ্যায় সদরঘাটে সুন্দরবন নেভিগেশন গ্রুপের লঞ্চ এমভি সুন্দরবন-১৬ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।অনুষ্ঠানে লঞ্চটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি