27 C
আবহাওয়া
১:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চলছে উৎসবমুখর পরিবেশে কুবিসাসের নির্বাচন

চলছে উৎসবমুখর পরিবেশে কুবিসাসের নির্বাচন


বিএনএ,কুবি : উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস’র) ৮ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোটগ্রহণ চলবে। মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না।

অন্য দিকে সভাপতি পদে তিনজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুইজন এবং ২টি কার্যকরী সদস্য পদের বিপরীতে ৩জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম।

বিএনএ/ হাবিবুর, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!