23 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কানাডাকে ১-০ গোলে হারাল বেলজিয়াম

কানাডাকে ১-০ গোলে হারাল বেলজিয়াম


বিএনএ স্পোর্টস ডেস্ক : কানাডার বিরুদ্ধে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেল বেলজিয়াম। বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে মাঠে নামে দুদল। গ্রুপ ‘এফ’-এ আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় তারা। একমাত্র গোলটি করেন মিচি বাতশুয়াই।

ম্যাচের প্রথমার্ধে চাপ তৈরি করে শট বেশি নিয়েছে কানাডা। কিন্তু বিরতির ঠিক আগে প্রতি আক্রমণে এগিয়ে যায় বেলজিয়াম। মাঝমাঠের অনেক আগে থেকে উঁচু করে থ্রু বল বাড়ান টবি আল্ডারভাইরেল্ড, আর প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে গোলটি করেন ফেনেরবাচের ফরোয়ার্ড বাতশুয়াই।

প্রথমার্ধে ৪৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৪টি শট নেয় তারা, বিপরীতে বেলজিয়ামের মাত্র চারটি। লক্ষ্যে অবশ্য থাকে দুই দলেরই সমান দুটি করে।

বিরতির পরও বেলজিয়াম উল্লেখযোগ্য ভালো খেলা প্রদর্শন করতে পারেনি। উল্টো কানাডা বেশ কয়েকবার শক্ত আক্রমণ চালায়। তবে ভাগ্য সঙ্গে না থাকায় শেষ অবধি সেই ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে