26 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কাতার বিশ্বকাপ; আজকের ফুটবল খেলা

কাতার বিশ্বকাপ; আজকের ফুটবল খেলা

কাতার বিশ্বকাপ; আজকের ফুটবল খেলা

বিএনএ ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপের পঞ্চম দিনে ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের দুটি করে মোট চারটি খেলা অনুষ্ঠিত হবে। ব্রাজিল, পর্তুগাল ও উরুগুয়ের মত দলের খেলা রয়েছে আজ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনের প্রথম খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ক্যামেরুন।

৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতার কাতারের আল-জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। দোহার দক্ষিণাঞ্চলীয় শহর আল-ওয়ারকাহতে এই স্টেডিয়ামটি অবস্থিত।

অ্যাডুকেশন সিটি স্টেডিয়াম দিনের দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। ‘এইচ’ গ্রুপের প্রথম খেলায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে সাউথ কোরিয়া।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ১০টায়। পর্তুগাল বনাম ঘানার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ। এ মাঠে দর্শকের ধারণক্ষমতা ৪০ হাজার। ৯৭৪ নম্বরটি কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড।

‘জি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচ ২৫ নভেম্বর রাত ১টায়। হাইভোল্টেজ এই ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। 

৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার লুসাইল আইকনিক স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় এই স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!