23 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪৩ বাসকে জরিমানা

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪৩ বাসকে জরিমানা

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪৩ বাসকে জরিমানা

বিএনএ, ঢাকা : অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪৩ বাস থেকে ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৪টি স্পটে ১০টি অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিআরটিএ জানায়, ভ্রাম্যমাণ আদালত আজ ২২০টি ডিজেলচালিত ও ৩৫টি সিএনজিচালিত মোট ২৫৫টি বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৪৩টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। ওই বাসগুলোকে জরিমানা করা হয়।

বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!