25 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

করোনায় দেশে আরও ৪ মৃত্যু

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ২৭ হাজার ৯৬১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১২ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হলো।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ২টি নমুনা পরীক্ষা করে ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের ১ জন পুরুষ ও ২ জন নারী। ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন