24 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির সংবাদ সম্মেলন দুপুরে: ফখরুল

বিএনপির সংবাদ সম্মেলন দুপুরে: ফখরুল

মির্জা ফখরুল

দলীয় পরবর্তী কর্মসূচি নির্ধারণে যৌথ সভা ডেকেছে বিএনপি। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১ টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

যৌথ সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন। এছাড়া অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, গুরুতর অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে করণীয় এবং পরবর্তী কর্মসূচি কী হবে তা ঠিক করতে এ সভা ডাকা হয়েছে।

এর আগে রোববার বিএনপির স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আরও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে মহাসচিবকে পরবর্তী কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনএনিউজ/এসজিএন/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে