27 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার( ২৪অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সিএমপির সহযোগিতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।
গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, মোস্তাফা কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!