23 C
আবহাওয়া
১:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল অটোরিক্সা

বোয়ালখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল অটোরিক্সা

বোয়ালখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল অটোরিক্সা

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই পুড়ে গেছে সিএনজি চালিত একটি অটোরিক্সা। এসময় উড়ে গেছে গাড়িটির যন্ত্রাংশ। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৮ টার দিকে পৌর সদরের বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং গেইটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রণি শীল জানান, সড়কের রেল ক্রসিং গেইটের কাছে রাখা একটি সিএনজি চালিত অটোরিক্সার সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। মূহুর্তেই পুড়ে যায় গাড়িটি। উড়ে গেছে গাড়ির যন্ত্রাংশ। তবে গাড়িতে চালক ও যাত্রী ছিলো না। চালক সম্ভবত গাড়িটি রেখে চা-নাস্তা খেতে দোকানে গিয়েছিলেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা