20 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় জনসভা করবে ১৪ দল

ঢাকায় জনসভা করবে ১৪ দল

১৪ দলীয় জোট

বিএনএ, ঢাকা: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের’ প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর রাজধানীতে জনসভার কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি-র বাসভবনে ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষ সাংবাদিকদের কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, ১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠকে আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কোথায়-কখন এই জনসভা করা হবে সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

এদিকে আগামী ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অন্যদিকে একই দিনে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা