23 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পাহাড়ি বাঙালি এক ঘর, আমরা সবাই দীপংকর

পাহাড়ি বাঙালি এক ঘর, আমরা সবাই দীপংকর

রাঙামাটি জেলা আ'লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

রাঙামাটি প্রতিনিধি : হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটি জেলা আ’লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে জেলার নেতাকর্মীরা জমায়েত হন। ‘পাহাড়ি বাঙালি এক ঘর, আমরা সবাই দীপংকর’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। দীপংকর তালুকদারকে আবারো মনোনয়ন দাবি উৎসুক জনতা ও নেতাকর্মীদের।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনিস্টিউট প্রাঙ্গনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিফা আয়শা খান, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা প্রবেশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনিস্টিউট প্রাঙ্গনে। রাঙামাটির বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন তারা। অনুষ্ঠানে উদ্বোধনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুর পর থেকে বক্তব্য রাখছেন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার নেতাকর্মীরা।

কাইমুল ইসলাম ছোটন,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে