23 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সরকারের নির্দেশনা মানছে না শার্শার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা

সরকারের নির্দেশনা মানছে না শার্শার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা

আলু

বিএনএ, যশোর: শার্শার বাগআঁড়ায় সরকারি আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে আলু ও পেয়াজ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন নজরদারির অভাবে আলুর দাম কমেনি বাগআঁচড়া বাজারে। সরকারের বেধে দেয়া দামে বাজারে মিলছে না আলু ও পেঁয়াজ। ব্যবসায়ীরা আগের মতো তাদের ইচ্ছা মতো বিক্রি করছে। সরকারের বেধে দেয়া ৩৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। সরকারের নির্দশনা মানছেন না বাগআঁচড়ার পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা।

উপজেলার বাগআঁচড়া, সাতমাইল, জামতলা, গোগা, চালতাবাড়িয়া, বেলতলাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আলু ৪৫-৪৮, পেয়াজ ৭০-৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম না কমলে তাদের কম দামে বিক্রি করার সুযোগ নেই। এদিকে, দাম কমার খবর শুনে বাজারে গিয়ে হতাশ হচ্ছে ক্রেতারা। দাম নির্ধারণের পাশাপাশি সরকার কঠোরভাবে বাজার তদারকির ও দাবি জানান তারা। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন বাজার মনিটরিং না কারার কারনে আলু পেঁয়াজের দাম বাড়াচ্ছে।

উপজেলার বাগআঁচড়া বাজারের খুচরা বিক্রেতা আব্দুল হামিদ বলেন, পাইকার ব্যবসায়ীরা তাদের নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রি করছে। আমরা বাধ্য হয়ে বেশি দামে আলু, পেয়াজ কিনছি। এবিষয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জেপি বলেন, খুচরা বিক্রেতাদের দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেয়া হয়েছে। তারপরও যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে এবং আইন না মানে, তাহলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

bnanews24.com, মোঃ সোহাগ হোসেন,জিএন

Loading


শিরোনাম বিএনএ
১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ...