25 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চোরাই সাত সিএনজি অটোরিকশাসহ আটক ৬

চোরাই সাত সিএনজি অটোরিকশাসহ আটক ৬

চোরাই সাত সিএনজি অটোরিকশাসহ আটক ৬

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে চোরাই সাতটি সিএনজি অটোরিকশাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৭।আটককৃতরা হলেন- মো. রাসেল (৩৪), মো. নজরুল ইসলাম (৩৫), মো. আব্দুর রশিদ (৩১), মো. আওলাদ হোসেন (২৫), মো. মোক্তার হোসেন (৩৭) ও মো. আব্দুল গফুর (৪৮)।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

অটোরিকশা

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চোরাকারবারিরা নতুন ব্রিজ এলাকা হয়ে কিছু সংখ্যক চোরাই সিএনজি অটোরিকশাসহ চান্দগাঁও এলাকার দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে র‌্যাব সদস্যরা চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করেন। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা কিছু সংখ্যক সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে চেকপোস্টের সামনে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৬ জনকে আটক করে। তাদের কাছ থেকে চোরাইকৃত ৭টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা