30 C
আবহাওয়া
৪:৩৩ অপরাহ্ণ - আগস্ট ২৪, ২০২৬
Bnanews24.com
Home » তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে নিহত ১২

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে নিহত ১২


বিএনএবিশ্বডেস্ক :তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে ইউরোপগামী অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে।

রোববার দেশটির ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে জারজিস উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে নৌকাটি ডুবে যায়। এতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর শনিবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। রোববার আরও নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, মধ্য ভূমধ্যসাগরীয় পথ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটগুলোর একটি। ২০২৬ সালের প্রথম চার মাসে এ পথে অভিবাসীদের মৃত্যু ও নিখোঁজের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এই পথে অন্তত ৯১৪ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ