25 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার


বিএনএ, বরিশাল : জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতায়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন