25 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রবিবার সকাল ৮ টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে

রবিবার সকাল ৮ টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে

biddut

বিএনএ, চট্টগ্রাম : দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

আজ শনিবার রাত ১০টার দিকে কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রিল ওয়ে বা জলকপাট খুলে দেয়ার কথা দুপুরে জানানো হলেও পরে রাতে জানানো হয়েছে রোববার (কাল) সকাল ৮টার দিকে পানি ছাড়া হবে।

বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, শনিবার রাত ১০টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল বরাবর ১০৮ এমএসএল।

পানি ছাড়া নিয়ে স্থানীয় জনগণকে আতঙ্কিত না হওয়ার হওয়ার আহবান

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে বলেন, এখনো পানি ছাড়া হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। রোববার সকাল আটটার দিকে পানি ছাড়া হবে। রাতে পানি ছাড়লে মানুষ আতঙ্কিত হতে পারেন। আমরা যে পরিমাণ পানি ছাড়ার কথা বলেছি প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক; সেখানে বিদ্যুৎ উৎপাদনের ফলেই প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। যা ৯ হাজার কিউসেকের তিনগুনেরও বেশি।

তিনি আরও বলেন, প্রায় প্রতিবছরই পানি ছাড়া হচ্ছে। গত বছরও দুইবার পানি ছাড়া হয়েছে। এর আগের বছরগুলোতেও পানি ছাড়া হয়েছে। তবে সাম্প্রতিক কয়েকবছরে হ্রদে পানি কম থাকার কারণে পানি ছাড়ার মতো পরিবেশ তৈরি হয়নি। তিনি পানি ছাড়া নিয়ে স্থানীয় জনগণকে আতঙ্কিত না হওয়ার হওয়ার আহবান জানিয়েছেন।

গত বছরের (২০২৩) ১৫ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বর দুই দফায় কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হয়েছিল বলে সূত্র জানায়।

বিএনএ/ ওজি/হাসনা, এসজিএন

 


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন