23 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মেসি জাদুতে আরেকটি ফাইনালে মায়ামি

মেসি জাদুতে আরেকটি ফাইনালে মায়ামি

মায়ামি

স্পোর্টস ডেস্ক: লিগস কাপে শিরোপা জিতেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেই রেশ না কাটতেই দলকে আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন এ আর্জেন্টাইন সুপারস্টার। মেসি জাদুতে শ্বাসরুদ্ধকর ম্যাচে সিনসিনাটিকে হারিয়ে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ইউএস ওপেন কাপে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে টাটা মার্টিনোর শিষ্যরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় সিনসিনাটির মুখোমুখি হয় মায়ামি। ফাইনালে ওঠার লড়াইয়ে ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় ফেরে লিওনেল মেসির দল। এরপর অতিরিক্ত সময়ের খেলার শুরুতেই লিড নেয় তারা। কিন্তু সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১১৪তম মিনিটে সমতায় ফেরে সিনসিনাটি।

তাতে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে মায়ামি।

সিনসিনাটি যুক্তরাষ্ট্রের লিগের শীর্ষ দল। আজ মায়ামির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলছিল ক্লাবটি। অন্যদিকে ম্যাচের শুরু থেকে খানিকটা অচেনা লাগছিল মায়ামিকে। এই সুযোগে বেশ কয়েকটি আক্রমণ শানায় সিনসিনাটি। তবে মায়ামির রক্ষণভাগের কাছে বারবার বাধাগ্রস্ত হচ্ছিল তারা। কিন্তু ১৮ মিনিটে অ্যারন বুপেনজার পাসে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন লুসিয়ানো অ্যাকোস্টা।

গোল খেয়ে কিছুটা যেন এলোমেলো হয়ে যায় মায়ামি। এর মধ্যে হলুদ কার্ড দেখেন জর্দি আলবা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ওহাইওর ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ব্যবধান বাড়ায় সিনসিনাটি। ৫৩তম মিনিটে ব্রান্ডন ভাসকুয়েজের গোলে ম্যাচে নিজেদের অবস্থানটা আরও শক্ত করে সিনসিনাটি।

মায়ামির ম্যাচে ফেরার গল্পের শুরু ৬৮তম মিনিটে। মেসির নেওয়া ফ্রি-কিকে হেড নিয়ে প্রতিপক্ষের জালে জড়ান লিওনার্দো কাম্পানা। আর ব্যবধান কমাতে পেরে মিয়ামি যেন নতুন করে জেগে ওঠে। ম্যাচেও কিছুটা প্রাণ ফেরে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা