25 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হাইকোর্টে বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১২৩৩ জন

হাইকোর্টে বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১২৩৩ জন


বিএনএ, বিশ্বডেস্ক : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশায় যোগ দেয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৩৩ জন।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, মৌখিক পরীক্ষার জন্য গঠিত বোর্ডের সদস্যরা, বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর বার কাউন্সিলের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। গত ৫ থেকে ১০ এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট ১৪৬০ জন মোখিক পরীক্ষায় অংশ নেন। চলতি বছর ৪ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা