24 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে গুলিতে সাবেক মেয়রসহ নিহত ৩

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে গুলিতে সাবেক মেয়রসহ নিহত ৩

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে গুলিতে সাবেক মেয়রসহ নিহত ৩

বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে সাবেক মেয়রসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) ফিলিপিনো রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

রোববার কুইজোন শহরের অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা একটি সমাবর্তন অনুষ্ঠানে জড়ো হওয়ার সময় হামলাকারী গুলি চালায়।

স্থানীয় কুইজন সিটি পুলিশের প্রধান রেমাস মেদিনা জানিয়েছেন, সাবেক মেয়র  ফুরিগেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই গুলি চালায় হামলাকারী। সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং গাড়িতে কিছুক্ষণ ধাওয়া করার পরে গ্রেফতার হয়েছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্ত করবে এবং জড়িতদের বিচারের আওতায় আনবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!