বিএনএ, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন। আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিটে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী মহসীন রশিদ মনে করেন, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করে ফেলেছে এবং এখন এটি রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও বিচারিক হত্যার অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।
রিটে রুল জারি করে বিবাদীদের কারণ দর্শাতে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে আইন অনুযায়ী ট্রাইব্যুনাল আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
আইনজীবী মহসীন রশিদ বলেন, “আইনটির মূল উদ্দেশ্য পূরণ হয়েছে। মুক্তিযুদ্ধের বিচার শেষ। এখন এই আইনের অস্তিত্ব থাকলে ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে এটির অপব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই আইন বাতিল করাই কাম্য।”
বিএনএ/ওজি
![]()

