28 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » পেকুয়ায় খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু

পেকুয়ায় খালে গোসলে নেমে কিশোরের মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় খালে গোসল করতে নেমে মো. পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের সীমান্ত ব্রিজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পারভেজ বিকেলে তার বন্ধুদের সঙ্গে নিয়ে খালের পাশে ফুটবল খেলছিল। খেলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ারছরা খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পারভেজ আঘাতপ্রাপ্ত হলে অসুস্থ হয়ে পড়েন। তার সহপাঠীরা অনেকটা তাকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত