23 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সশস্ত্র বিদ্রোহের ‘শান্তিপূর্ণ সমাধানে’ সহায়তা করতে প্রস্তুত তুরস্ক: এরদোগান

সশস্ত্র বিদ্রোহের ‘শান্তিপূর্ণ সমাধানে’ সহায়তা করতে প্রস্তুত তুরস্ক: এরদোগান

এরদোগান

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীর সাথে এক নাটকীয় লড়াইয়ে লিপ্ত হয়েছে ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ। তার দলের সদস্যরা ইতোমধ্যে মস্কোর পথে রওয়ানা হয়েছে।

গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন সশস্ত্র বিদ্রোহে লিপ্ত হয়েছেন এই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ক্রেমলিন।

ঐক্যের আহ্বান জানিয়ে রাশিয়ার ভাড়াটে সেনা ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের কর্মকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরদোগান বলেছেন, রাশিয়ায় সশস্ত্র বিদ্রোহের ‘শান্তিপূর্ণ সমাধানে’ সহায়তা করতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, আমরা যত দ্রুত সম্ভব রাশিয়ার শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদের ভূমিকা পালন করতে প্রস্তুত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা