28 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে আবারও ভূমিকম্প ,নিহত ৫

আফগানিস্তানে আবারও ভূমিকম্প ,নিহত ৫

আফগানিস্তানে আবারও ভূমিকম্প ,নিহত ৫

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে আবারও ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুন) আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএসসি) তথ্যমতে, এদিন পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টার দিকে আঘাত হানে এ ভূকম্পন।

 

এর আগে, গত বুধবার ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় ওই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার প্রবল ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।

শক্তিশালী ভূমিকম্পটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাকতিকা প্রদেশ। সেখানে মারা গেছেন প্রায় এক হাজার মানুষ, আহত হয়েছেন অন্তত দেড় হাজার। ধ্বংস হয়ে গেছে তিন হাজারের বেশি ঘরবাড়ি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা