26 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনএ, লোহাগড়া, (চট্টগ্রাম) রায়হান সিকদার : বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় চট্টগ্রামের লোহাগাড়ায় ২ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানার আদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

যে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো শাহা আমানত বেকারী ও নবাবী কিচেন।

জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি  এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবার পরিবেশন, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার দায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারামতে শাহা আমানত বেকারীকে ১ লক্ষ টাকা এবং পদুয়ায় নবাবী কিচেনে ডিলিং লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারামতে ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী  এবং লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের