25 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ -জিম্বাবুয়ে: টেস্ট দিয়ে সিরিজ শুরু ৭ জুলাই

বাংলাদেশ -জিম্বাবুয়ে: টেস্ট দিয়ে সিরিজ শুরু ৭ জুলাই

বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

বিএনএ, ঢাকা : প্রায় এক মাসের সফরে বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার ( ২২ জুন) এক বিবৃতিতে সফরের সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি। জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টাইগাররা। একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে ৭ জুলাই। ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই। এই সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে সিরিজের তিনটি ম্যাচ।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম টি-টায়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টুয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টুয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা