27 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সন্ধ্যায় আসছে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা হাসানের মরদেহ, রাতে জানাজা

সন্ধ্যায় আসছে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা হাসানের মরদেহ, রাতে জানাজা


বিএনএ, ডেস্ক : থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা  জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা হাসানের মরদেহ আজ শনিবার (২৪ মে) সন্ধ্যায় দেশে পৌঁছাবে।  আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আবু সাদিক কায়েম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

সাদিক কায়েম লিখেছেন, ‘জুলাইয়ের যোদ্ধা, আহত বীর ও পবিত্র কুরআনুল কারিমের হাফেজ হাসান চিকিৎসা চলাকালীন অবস্থায় শাহাদাৎ বরণ করেছেন। শনিবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরীক হবার উদাত্ত আহবান জানাচ্ছি।’

এর আগে হাসানের (২৩) মৃত্যুবরণের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী ডা. মাহমুদুল হাসান।

তিনি বলেছেন, মোহাম্মদ হাসানের মরদেহ শনিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এরপর মরদেহ চট্টগ্রামে পাঠানো হবে। মোহাম্মদ হাসান কুরআনের হাফেজ ছিলেন। হিফজ শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ আগস্ট চট্টগ্রাম নগরের টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন হাসান। প্রথমে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। গত অক্টোবরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয় হাসানকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন