30 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শুক্রবার ইন্টারনেটে গতি ধীর থাকবে

শুক্রবার ইন্টারনেটে গতি ধীর থাকবে

শুক্রবার ইন্টারনেটে গতি ধীর থাকবে

বিএনএ, ঢাকা : শুক্রবার ৮ ঘণ্টার জন্য দেশে ইন্টারনেটের গতি কম থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সেদিন দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রথম সাবমেরিন ক্যাবলের রুট প্রতিস্থাপনের কাজ চলবে। এ সময় এই ক্যাবলের সেবা পুরোপুরি বন্ধ থাকবে।

বিএসসিসিএল জানিয়েছে, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নকাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূগর্ভস্থ কেবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ কেবল রুট স্থাপনের কাজ শেষ হয়েছে। নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেবলের সঙ্গে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের সংযোগ দেওয়া হবে। এছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেবলে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।

দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডাব্লিউই-৪ এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৮ মে এই সাময়িক অসুবিধায় পড়তে পারে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হবে সেদিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানিয়েছে বিএসসিসিএল।

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইডথের সংযোগ প্রদানের কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডেটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, বর্তমানে দেশ প্রথম ক্যাবল থেকে ৫০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাওয়া যায়। আর দ্বিতীয় ক্যাবল থেকে ১২০০ জিবিপিএস সক্ষমতার মধ্যে ১০০০ জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হচ্ছে।

দেশে এখন ইন্টারনেট ব্যান্ডউইডথের ব্যবহার হচ্ছে ২২০০ জিবিপিএস তার মধ্যে এর মধ্যে বিএসসিসিএল এর ১৫০০ জিবিপিএস এবং বাকি ৭০০ জিবিপিএস দিচ্ছে আইটিসি এবং আইআইজি কোম্পানিগুলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা