29 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ক্ষতি থেকে রক্ষায় পরামর্শ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ক্ষতি থেকে রক্ষায় পরামর্শ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ক্ষতি থেকে রক্ষায় পরামর্শ

বিএনএ, ঢাকা  :বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য মতে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে ২৫-২৭ মে ২০২১ বাংলাদেশের ৩০টি জেলায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৪ মে) তথ্য বিবরণীতে বলা হয়, জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ ও বগুড়া।

এ অবস্থায়, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে ঘরে তোলার উপযোগী ফসলকে রক্ষার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিম্নলিখিত পরামর্শ প্রদান করেছে:

 

  • বোরো ধান ৮০% পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে ফেলুন।
  • সংগ্রহ করা ফসল পরিবহণ না করা গেলে মাঠে গাদা করে পলিথিন শিট দিয়ে ঢেকে রাখুন যেন ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়।
  • দ্রুত পরিপক্বসবজি ও ফল বিশেষ করে আম ও লিচু সংগ্রহ করে ফেলুন।
  • সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন।
  • দণ্ডায়মান ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য বোরো ধানের জমির আইল উঁচু করে দিন।
  • নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে থাকতে না পারে।
  • খামারজাত সকল পণ্য নিরাপদ স্থানে রাখুন।
  • আখের ঝাড় বেঁধে দিন, কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।
  • পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন যেন ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়।
  • গবাদি পশু ও হাঁস মুরগী শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট