23 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয় খুলে দিন, ছাত্রদের সামনে দাঁড়িয়ে ক্লাস নিতে চাই

বিশ্ববিদ্যালয় খুলে দিন, ছাত্রদের সামনে দাঁড়িয়ে ক্লাস নিতে চাই

বিশ্ববিদ্যালয় খুলে দিন, ছাত্রদের সামনে দাঁড়িয়ে ক্লাস নিতে চাই

বিএনএ, নোবিপ্রবি:  চলমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সর্বশেষ গত রোববার সময় বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ সময় বন্ধের কারণে শিক্ষাজীবন নিয়ে মানসিক চাপ আর উৎকণ্ঠায় সময় অতিবাহিত করছেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ মে) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ফাতাহ নূর রুবেল নিজের ফেসবুকের একাউন্টে বিশ্ববিদ্যালয় খুলে দিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি লিখেন, নিয়ন্ত্রিতভাবে গণপরিবহন, রেস্টুরেন্টসহ সবকিছু খুলে দিলে বিশ্ববিদ্যালয়ও খুলে দিন। নিয়ন্ত্রিত উপায়ে ব্যাচভিত্তিক ক্লাস, পরীক্ষা নেয়া যেতে পারে। ছাত্রদের সামনে দাঁড়িয়ে ক্লাস নিতে চাই। শিখতে চাই, শিখাতে চাই।

তার ফেসবুকের ওই পোস্টে মন্তব্য করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। জুয়েল রানা নামের এক শিক্ষার্থী কমেন্টে লিখেন, ধন্যবাদ স্যার। এটা এখন সময়ের দাবি। আর দাবি শুধু ছাত্রদের নয় এই দাবি প্রতিটি বাবা- মায়ের এমনকি প্রতিটি শিক্ষকদেরও। এভাবে প্রত্যেক শিক্ষক যদি নিজ নিজ অবস্থান থেকে বলেন তাহলে আশাবাদী ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

বিএনএনিউজ/শফি,মনি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা