29 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন


বিএনএ, খুলনা : খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের জাতিসংঘ পার্ক সংলগ্ন খান জাহান আলী রোডে হাসপাতালটির নয় তলা ভবনের নিচ তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের সহকারী ক্যাশ অফিসার নেয়ামুল বারী হুজাইফা ও ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন বলেন, গ্যারেজ রুমের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু