31 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে জেলের জালে ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ

টেকনাফে জেলের জালে ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ

টেকনাফে জেলের জালে ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পরানপাড়ার জেলের জালে এবার ধরা পড়লো ২৫ ফুট দৈর্ঘ্য ৪০০ কেজি ওজনের বিরল প্রজাতির তলোয়ার মাছ।

বঙ্গোপসাগরে মৎস্য শিকারী জেলের জালে প্রায় ৪০০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি তলোয়ার মাছ ধরা পড়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর পুরানপাড়া ঘাটে মাছটি দেখা যায়। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। ধলা মিয়া নামে এক আড়তদার প্রায় ২৫ ফুট লম্বা মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেন।

জেলেরা জানান, বুধবার মাছটি জালে ধরা পড়ে। মাঝে মধ্যে এ প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এ প্রথম তাদের জালে উঠেছে।

মাছটির ক্রেতা ধলা মিয়া জানান, বুধবার সকালে স্থানীয় জেলে আবু তৈয়বের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।

উল্লেখ্য, মাছটির তলোয়ারাকৃতির ঠোঁটের জন্য ইংরেজিতে এর নাম দেয়া হয়েছে ‘সোর্ড ফিশ’। কোনো কোনো দেশে মাছটি ব্রডবিল নামেও পরিচিত। যাযাবর প্রজাতির এ মাছটির শিকারি হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী মাছদের মধ্যে এটি একটি। এটি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত